রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দানিছ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগাম্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দানিছ উপজেলার মীরের পাড়া গ্রামের আরমান আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই ফুয়াদ আহমেদ ও এএসআই আবু সাইদ মন্ডলের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দ্বিগাম্বর বাজারে অভিযান চালিয়ে দানিছ মিয়াকে গ্রেফতার করে। সে জিআর ১৮৩/১৪ নং মামলার সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামী দানিছ মিয়াকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com