রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

১২ই সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টারে ট্রেনের টিকেট বিক্রি

তরফ নিউজ ডেস্ক : আগামী ১২ই সেপ্টেম্বর থেকে স্টেশনগুলোর কাউন্টারে আগের মতো ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে। সোমবার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। করোনাভাইরাস মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেনগুলোর টিকেট শুধু অনলাইনেই বিক্রি হচ্ছিল।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে সেই অংশ থেকে ৫০ শতাংশ বিক্রি হবে কাউন্টার থেকে। অর্থাৎ আসন সংখ্যার ২৫ শতাংশ বিক্রি হবে কাউন্টারের মাধ্যমে এবং বাকি ২৫ শতাংশ হবে অনলাইনে। মহামারিকালে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলছে বলে ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হচ্ছে না। তবে এজন্য রেলের ভাড়া বাড়ানো হয়নি। ১২ই সেপ্টেম্বর থেকে কাউন্টারে টিকেট বিক্রি শুরু হলেও টিকেট ইস্যুর অন্যান্য নিয়ম অপরবির্তত থাকবে বলে জানান শরীফুল।

চিঠিতে বলা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ৬টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ৬টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা যাবে।
এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত থাকা ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় অবিক্রিত টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে। সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে। নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চের শেষে ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়। এরপর গত ৩১শে মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

৫ই সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ সংক্রান্ত বিধি-নিষেধেরর কিছু বিষয় শিথিল করে চলাচল করছে যাত্রীবাহী রেল। সেপ্টেম্বর থেকে ১৯ জোড়া ট্রেন চালু হওয়ায় মোট ৬৭ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং বাকি ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com