রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মাধবপুর থানা কমপ্লেক্সে গোল ঘর উদ্বোধন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুর থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম,পিপিএম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মাধবপুর থানা পুলিশের তত্ত্বাধানে নবনির্মিত নান্দনিক গোল ঘর ‘দোলন চাঁপা’ উদ্বোধন করা হয়।

এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। ছোটখাট ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন, চুনারুঘাট থানার ওসি নাজমুল হক, চেয়ারম্যান ফারুখ পাঠান, আপন মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, ইন্সপেক্টর কামরুল হাসান ও ইন্সপেক্টর গোলাম মোস্তফা, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগে নেতা বেনু রঞ্জন রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক আইয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com