রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে পেট্রোল ঢেলে প্রবাসীর ঘরে আগুন, ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত।

জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার ৯নং রানীগাও ইউনিয়নের বড়জুষ (কড়ইতলা) গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল ছালাম এর বসত ঘরে পূর্ব শত্রুতার জের ধরে উত্তর বড়জুষ (খাইল্যা) গ্রামের মৃত মনছব উল্লার ছেলে মোঃ হাবিবুর রহমান হবিব সহ আরও অজ্ঞাত ৩/৪জন লোক ঘরের ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় আগুনে পুড়ে ৪লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী আব্দুল ছালাম এর স্ত্রী মোছাঃ আনোয়ারা খাতুন বাদী হয়ে মোঃ হাবিবুর রহমান হবিবকে প্রধান আসামি করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে এসআই সামিউলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার বাদী ও এলাকাবাসী অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com