শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নওগাঁয় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৩৯৪০কেজি চাল উত্তোলনপূবর্ক আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

গত আগস্ট মাসের ৫তারিখে (মঙ্গলবার) একডালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাপুর গ্রামের বিভিন্ন বাড়িতে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৩৯৪০কেজি ভিজিডির চাল উদ্ধার করা হয়। ওইদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

স্থানীয়রা প্রথমে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভ্যান চালক জয়েন উদ্দিনের বাড়িতে যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী মুজিবরের ছেলে বাবু ও চেয়ারম্যান সুবিধাভুগীদের কাছ থেকে চাল কিনে বস্তা পরিবর্তন করছিলো তা দেখতে পায়। এরপর বিষয়টি সংবাদকর্মীদের জানালে সংবাদকর্মীরা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়। এসময় সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে চাল রেখে সবাই পালিয়ে যায়।

এই বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তারই ভিত্তিতে স্থানীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো: ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই বরখাস্তের বিষয়টি নিশ্চত করা হয়েছে। এই আদেশ  জন স্বার্থে প্রচার ও দ্রুত কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com