রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

বক্তব্য রাখছেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ কল্পে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

বক্তব্য রাখছেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, বাহুবল মডেল থানার এসআই ফুয়াদ হোসেন, আনসার ভিডিপির ইন্সট্রাক্টর অসীম কুমার, ইমাম সমিতির সভাপতি মোঃ সুফি মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
সভায় সভাপতির বক্তব্যে ডা. বাবুল কুমার দাশ জানান, আগামি ২৬ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com