সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

সিলেটে ধানের শীষের প্রচারণার সময় ১৪ নেতাকর্মী আটক

তরফ নিউজ ডেস্ক: সিলেটে ধানের শীষের প্রচারণাকালে ঝটিকা অভিযান চালিয়ে ১৪ নেতাকর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, আম্বরখানা, কাজিরবাজার থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষের প্রচারণা চালানোর সময় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া  এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী একই দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে তার ২০০ নেতাকর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com