রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে বেপরোয়া প্রাইভেট কার চাপায় সিএনজি আরোহী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় নূরুল ইসলাম (৩০) নামের এক সিএনজি আরোহী নিহত হয়েছেন। সে উপজেলার দক্ষিণ সাতপাড়িয়া গ্রামের আনজব আলীর পুত্র ও বাহুবল বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় উপজেলার মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহুবল বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী নূরল ইসলাম দোকান বন্ধ করে দুপুরের খাবারের জন্য সিএনজি যোগে বাড়ি ফিরছিল। ফেরার পথে মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পাড়াপাড়ের সময় সিলেট থেকে ঢাকাগামী বেপরোয়া প্রাইভেট কার সিএনজিকে চাপা দেয়। এতে আরোহী নূরুল ইসলাম গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সিএনজি আরোহী নূরুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করলে পতিমধ্যে গোয়ালাবাজার নামক স্থানে মৃত্যুর খোলে ঢলে পরেন। এই ঘটনায় সিএনজি চালক জলিল মিয়া (৩০) গুরুত্বর আহত হয়ে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সে হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র।

এদিকে নূরুল ইসলামের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছামাত্র পরিবার ও আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পরেছেন। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com