সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নির্বাচনে পরাজয় বুঝতে পেরেছে বিএনপি : প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, বিএনপি ৩০ ডিসেম্বরের আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে এবং নির্বাচনের আগে তারা নাশকতা করতে পারে। তিনি দলের নেতা-কর্মীদেরকে বিএনপি ও এর সহাযোগীদের নাশকতামূলক কর্মকান্ড সম্পর্কে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপি তাদের পরাজয় নিশ্চিত জেনেই নাশকতা করতে পারে।

আওয়ামী লীগ সভাপতি আজ তাঁর ব্যক্তিগত বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি জেলায় নির্বাচনী সমাবেশে ভাষণদানকালে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে। ফলে, তারা যে কোন দুর্ঘটনা ঘটাতে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালাতে পারে।’

তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে পাঁচজন আওয়ামী লীগ নেতাকে হত্যা, ১৪১জনকে আহত করেছে, আওয়ামী লীগের ১৭০টি নির্বাচনী কার্যালয় ও বসতবাড়িতে হামলা এবং ৫৪টি জায়গায় বোমা হামলা চালিয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নেতা-কর্মীদেরকে বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা না দেওয়ার আহবান জানিয়ে বলেন, বরং তাদের (বিএনপি) নাশকতামূলক কর্মকান্ড সম্পর্কে আইন-শৃঙ্খলারক্ষাকারি বাহিনীকে অবহিত করুন। ‘আমরা চাই সকল রাজনৈতিকদল নির্বাচনে অংশগ্রহন করুক। এটা তাদের অধিকার এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ি ভোট দিবেন। তাই আমরা চাই সকল রাজনৈতিকদল অবাধে ও সাবলীল ভাবে তাদের নির্বাচনী প্রচারণা করুক।’

শেখ হাসিনা আজ বিকালে সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।

বাংলাদেশের জনগণ তাঁর দলের (বাংলাদেশ আওয়ামী লীগ) পক্ষে রায় দিবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে জনগণ ‘নৌকা’ প্রতীকে ভোট দিবেন। শেখ হাসিনা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট চাওয়ার আগে বিএনপিকে তার চরিত্র পরিবর্তন করতে হবে। তিনি বলেন, তাদেরকে (বিএনপি) জনগণের ক্ষতি, হত্যাকান্ড, সন্ত্রাসবাদ এবং জঙ্গীবাদের সমর্থন অবশ্যই বন্ধ করতে হবে।

এর আগে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলার জনগণের কাছে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ৩০ ডিসেম্বরের নির্বাচনে তাদেরকে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com