রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে হবিগঞ্জের চুনারুঘাট নয়ানী গ্রামে মকসুদ আলী অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল চুনারুঘাটের বিভিন্ন অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের খাদ্য কর্মকর্তা আবুল হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, ধান, চাল প্যাকেট করতে পাটের বস্তা বাধ্যতা মূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আইন অমান্য করছে।

তিনি আরও বলেন, চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় উপজেলার আমতলি বাজার ও নয়ানী গ্রামের অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মকসুদ আলী অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com