রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নওগাঁয় গৃহবধৃর রহস্য জনক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর রাণীনগরে মর্জিনা বিবি (৪৫) নামের এক গৃহবধুর রহস্যজন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গৃহবধুর মৃত্যু হলে ওই রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চকাদীন আলোপাড়া গ্রামে।

মর্জিনার ভাই এনামুল হক বলেন, প্রায় তার বোন মর্জিনাকে একই গ্রামের পূর্ব পাড়ায় ছাবর আলীর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি ছাবর আলীর খবর দেয় যে তার বোন অসুস্থ্য । এমন খবর পেয়ে ছুটে এসে দেখেন ততক্ষনে বোন মর্জিনা মারা গেছে। এর কিছু পরেই ছাবর আলীর সহ পরিবারের লোকজন পালিয়ে যায়। তবে মর্জিনা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? না শারীরিক সমস্যায় মারা গেছে তা কেউ বলতে পারছেনা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মিজুনুর রহমান বলেন, মৃত্যের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক বরাদ দিয়ে বলেন,গৃহবধুর নাকি হার্ডের সমস্যাও ছিল ।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য জানতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com