রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, দেড় বছরের জেল

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ী নান্দু মিয়া (৫৫)কে  ৪৫ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়েছে। নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে শুক্রবার দুপুর ১২ টার দিকে  তাকে উল্লেখিত এলাকা থেকে আটক করা হয়।
পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের কার্য্যালয়ে হাজির করা হলে পরিচালিত মোবাইল কোর্টে ঘটনা উদ্ঘাটিত এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে ৫ শত টাকা নগদ অর্থদন্ড এবং ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com