রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস মরণ নেশা ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন ও এএসআই মাহমুদ হাসানসহ একদল পুলিশ উপজেলার নতুনব্রীজ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল আমিন(৪১) কে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ভারপ্রাপ্ত ওসি) ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে খবর আসে একদল মাদক ব্যবসায়ী নতুন ব্রিজ এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে নুরুল আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার মুল্য হবে ৬ লক্ষ টাকা। গ্রেফতার নুরুল আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com