শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

সিলেটে আওয়ামী লীগ সমর্থককে পিটিয়ে হত্যা

তরফ নিউজ ডেস্ক: সিলেটে কওসর আহমদ (৩৫) নামে কুয়েত প্রবাসী এক আওয়ামী লীগ সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট নলকট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কওসর আহমদ ওই গ্রামের মাহমুদ আলীর ছেলে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে কওসরকে পিঠিয়ে হত্যা করা হয়েছে।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়েছে। নিহত যুবককে এক পক্ষ আওয়ামী লীগের সমর্থথক দাবি করলেও বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি।

এ ঘটনায় পেয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com