বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

অসুস্থ হয়ে ‘বেড রেস্ট’-এ সিলেটের কটাই মিয়া খ্যাত সাহেদ মোশারফ

সুমন আলী খাঁন : অসুস্থ হয়ে ‘বেড রেস্ট’-এ আছেন সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা সাহেদ মোশারফ ওরপে কটাই মিয়া। যার কারণে বর্তমানে তার নাটকে শুটিংয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) কোমরের ব্যথা জনিত কারণে অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত ‘বেড রেস্ট’-এ  থাকার জন্য পরামর্শ দিয়েছেন সিলেট আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের কিডনি, হাড় ও বাথ ব্যথা বিশেঞ্জ ডাক্তার মোস্তফা তৌফিক। তিনি শারিরীক সমস্যার কারণে তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফেসবুক পেজে পোস্ট দিয়ে সকলের দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা কটাই মিয়া দীর্ঘ অনেক বছর ধরে সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটকে কাজ করে তিনি কটাই মিয়া নামে জনপ্রিয়তা অর্জন করেছেন সিলেট তথা সারাদেশে। এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তিনি তার অভিনয়ের জন্য সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংস্থা থেকে বেশ কয়েকটি পুরষ্কার লাভ করেছেন। সিলেটের আঞ্চলিক ভাষার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে পালন করে আসছেন ঐতিহাসিক ভূমিকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com