রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০২ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা তালুকদার টাওয়ারস্থ পালকি কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অসীম কুমার আচার্য্যরে পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নারদ চন্দ্র গোপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট ঝন্টু চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নিশি কান্ত গোপ, দোলন দাশ, অনুকুল দাশ, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিকাশ দেব, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কৌশিক আচার্য্য, হবিগঞ্জ পৌর ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক বিজয় চন্দ্র দাশ।

বক্তব্য রাখেন সুধাংশু চন্দ্র পাল, ধীরেন বিশ্বাস, নির্মল চন্দ্র সূত্রধর, রাজিব দেব নাথ, নিপেন চাষা, মুহিত লাল দাশ, নিপেন্দ্র লাল দাশ, রিপন আচার্য্য, পিয়ারী লাল রবিদাশ প্রমুখ। সম্মেলনে গীতা পাঠ করেন বাবু রিপন চন্দ্র আচার্য্য।

সম্মেলনে সর্বসম্মিতক্রমে জিতেন্দ্র চন্দ্র দেব কে সভাপতি, অসীম কুমার আচার্য্য কে সাধারণ সম্পাদক, শ্যামল দাশ কে সাংগঠনিক সম্পাদক ও নির্মল সূত্রধর কে অর্থ সম্পাদক করে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দত্ত, নিখিল চন্দ্র গোপ, অনাথ বন্ধু আচার্য্য, মতিন্দ্র লাল দাশর মৃত্যুতে বিশেষ প্রার্থনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com