রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে এমপির সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: সামনে অনুষ্টিতব্য সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই উৎসব নির্বিঘ্নে যেন উদযাপন করতে পারে সনাতন ধর্মালম্বীরা। এসব বিষয়াদিসহ সার্বিক বিষয়ে আলোচনার লক্ষে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার পুজা উৎযাপন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সাথে মতবিনিময় করেন ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পুজা উৎযাপন পরিষদের আয়োজনে রামকৃষ্ণ সেবাশ্রমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্র্রী স্বপন কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, এনাম হোসেন চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ। পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুশীল শীল, অজয় কুমার দেব ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায় প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com