রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ধর্ষকদের শাস্তির দাবিতে পত্নীতলায় পউসের মানববন্ধন

মাজেদ আলী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : দেশব্যাপী চলমান নারী ও শিশু ধর্ষন, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে পত্নীতলা উপজেলা সমিতি (পউস)র উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ফাঁসি মঞ্চায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় পত্মীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় উক্ত মানববন্ধন ও প্রতিকী ফাঁসির মঞ্চায়ন করা হয়।

পউস রাজশাহী বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক সাধারন সম্পাদক সিফাত রিজভীর সভাপতিত্বে ও শিহাব আল মশিউর নহরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব বজলুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পউসের পক্ষ থেকে মুনমুন সওদা, তানবীর, সাকলায়েন, নিশাত, রাকি, বিলাশ, বুলেট প্রমূখ।

এসময় পউসের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে ১৪ দফা দাবী পেশ করা হয়। মানববন্ধন শেষে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় একটি প্রতিকী ধর্ষককে ফাঁসিতে ঝুলানো হয়। এই প্রতিকী ফাঁসির মাধ্যমে তারা তুলে ধরেন একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাবদজীবন কারাদন্ড শুধু নয় বরং মৃত্যুদন্ড হওয়া বাঞ্চনীয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com