শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গাজীপুরে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

তরফ নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়ার উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, বিকেলে উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ইপিজেড, মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com