রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ফাঁড়ির ইনচার্জসহ ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

সিলেট প্রতিনিধি : সিলেটে পুলিশ ফাড়িতে নির্যাতনে যুবক মৃত্যুর ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ আকবর ভুইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে আরো তিন পুলিশ সদস্যকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার ভোররাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে আখালিয়া নেহারীপাড়ার যুবক রায়হানকে পিঠিয়ে হত্যার অভিযোগ করেন তার স্বজনরা। এ ঘটনা নিহতের স্ত্রী তান্নী বাদি হয়ে সোমবার সকালে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার তদন্তে নামে পুলিশের উচ্চ পর্যায়ের একটি দল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জ্যোর্তিময় সরকার জানিয়েছেন- এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জসহ ৪ জনকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। তিন জনকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে- এ ঘটনায় বিকালে আখালিয়া নেহারীপাড়া এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com