রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধনী অনুষ্ঠান ও হাত ধোয়ার  কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে ‘‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’’ এই পতিপ্রদ্য নিয়ে এ দিবসের আনুষ্ঠানি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

জেলা সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক জহর দরফদার এর সঞ্চালনায়,  এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভুমি) মো: নেছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, জাকিরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার, কৃষি কর্মকর্তা, মোনালিসা সুইটি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম ও এনজিও সংগঠন এমসিডার নির্বাহী প্রধান মো: তহিরুল ইসলাম মিলনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com