রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুরে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে চলতি বছর হয়ে যাওয়া কয়েক দফা  বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র  কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ভবনের পাশে কৃষি বিভাগ আয়োজিত বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।বীজ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায়  ইউএনও পদ্মাসন সিংহ বলেন, মহামারি করোনাকালের শুরু থেকেই  সরকার মানুষের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা সহ বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এখন কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে । নগদ অর্থ সহায়তা না দিয়ে এসব বিতরনের লক্ষ্য  হচ্ছে উৎপাদন বাড়ানো। যাতে কৃষকরা তাদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হতে পারে।

অন্যদিকে স্থানীয় এলাকাবাসী সেগুলো কিনে তাদের চাহিদা মেটাতে পারে। তাই আপনারা সরকারি বরাদ্দের এসব বীজ ঘরে না ফেলে রেখে সুন্দর ও যত্নের সঙ্গে আবাদ করবেন। দেশের উৎপাদন ও অর্থনীতিতে অবদান রাখবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা জানান,পর্যায়ক্রমে উপজেলার ৭ টি ইউনিয়নেই এসব শাক সবজির বীজ ও চাড়া বিতরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com