রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বড়লেখার যুবক নিহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মৌলভীবাজারের বড়লেখার এক যুবক নিহত হয়েছেন। তার নাম ‍মুত্তাকিন আহমদ রায়হান (২৫)। গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রায়হানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

পারিবারিক ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি টেক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় টেক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

এদিকে রায়হানকে হত্যার দৃশ্য সেখানকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের টেক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌঁড়ে পালায়।
তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে। একই সাথে হত্যা রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে পুলিশ।

ব্রাজিল প্রবাসী কামরুল ইসলাম শনিবার রাতে মুঠোফোনে বলেন, রায়হান খুব ভালো ছেলে ছিলো। মাঝেমধ্যে তার সাথে দেখা হতো। কয়েক বছর আগে সে ব্রাজিলে এসেছে। এখানে সে টেক্সি চালিয়ে টাকা উপার্জন করতো। শুক্রবার রাতে টেক্সি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ শোনেছি সে  দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে। আমরা সেখানকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি,  দুর্বৃত্তরা তাকে গুলি করে দৌঁড়ে পালাচ্ছে। তবে কী কারণে তারা তাকে হত্যা করলো, তা ঠিক বলতে পারছি না। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শোনেছি, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com