রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাট থানায় বিশেষ অভিযান, এক রাতে ২০ আসামি গ্রেফতার

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাটে এক রাতে অভিযান চালিয়ে ২০ জন পলাতক আাসামিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে চুনারুঘাট থানার নবাগত ওসি আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আাসামী নারীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রবিবার দুপুরে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত কয়েক বৎসরের মধ্যে একই রাতে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গতকাল গ্রেফতার করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ মুঠোফোনে আমাদের এ প্রতিনিধি কে জানান, আমি যোগদানের পর পরই চেষ্টা করছি চুনারুঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। এই ধারা অব্যাহত রাখতে কাজ চলমান রাখবেন বলে তিনি জানান। তিনি বলেন মাদকের বিরুদ্ধে ও তার অভিযান অব্যাহত রয়েছে। তিনি চুনারুঘাটবাসীর সহযোগীতা চেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com