রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে আমতলী চা বাগানে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের আমতলী চা বাগানে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগান খেলার মাঠে বাংলা টিলা বিশ ঘর বনাম টেপার লাইনের মধ্যেকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে বাংলা টিলা জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী চা বাগানের পরিচালক বোর্ডের ডিএমডি মোফরাদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, সহ-ব্যবস্থাপক রাসেল আহমেদ সহ বাগানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন টেপার লাইনের মিঠুন চাষা ও শ্রেষ্ঠ গোলপিকারের পুরস্কার গ্রহণ করেন বাংলা টিলার সঞ্জয় দাস। খেলার টাইলেট স্পন্সর করেন আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির হেরমন বামন খাসিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com