রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মাশরাফি বিপুল ভোটে জয়ী

তরফ নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (নড়াইল-২) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ বিয়য়টি জানান।

কাজী মাহবুবুর রশিদ জানান, নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার প্রতিন্দ্বন্দ্বি ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এনপিপির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।

এরআগে, সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৪৪জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com