রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জামালগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ইকবাল বিজয়ী

রাহাদ হাসান মুন্না, জামালগঞ্জ (সুনামগঞ্জ) : জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নিবাচনে নৌকা প্রতিকী ৩৭ হাজার ৩শ ২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ইকবাল আল আজাদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্টোল রুমে নির্বাচনে এ ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতিকে নূরুল হক আফিন্দি পেয়েছেন ১৬ হাজার ৮শ ৯০ ভোট। এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতীকে ৪ হাজার ৮শ ৫ ভোট পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতীকে ১ হাজার ৩শ ৬১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ এ বছরের ৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com