রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

‘দেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না’

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, ভ্রাতৃপ্রতিম। একে অপরের সঙ্গে মিলেমিশে চলে বলেই বাংলাদেশ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সনাতন সমাজ কল‍্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নীতিতে বাংলাদেশ চলছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন। জনগণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি যা আহ্বান করেন বাংলাদেশের জনগণ তাতেই সাড়া দেয়। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের মানুষ জঙ্গি-সন্ত্রাসীদের বর্জন করেছে।

‘সারাদেশে এবছর ৩০ হাজার ২১৩টি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। ’

স্বাস্থবিধি মেনে মাস্ক পরে পূজায় আসার আহ্বান জানান মন্ত্রী।

পূজার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ ও সনাতন সমাজ কল‍্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com