রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে সেনাবাহিনীর গাড়ির সাথে বিরতিহীনের মুখোমুখি সংঘর্ষ : আহত ২০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলে সেনাবাহিনী ও বিরতিহীন বাসের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাহুবল উপজেলা সদরের কাছে জাঙ্গালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী ( ঢাকামেট্রো-১১-০৩৬৮) বিরতিহীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনার সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক হতে আসা সেনাবাহিনীর ট্রাক গাড়ীর (পি আর ডি-৪৫০০কেজির) মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি পাশের খাদে পড়ে উল্টে যায় এবং সেনাবাহিনীর ট্রকটি দুমড়ে মুচড়ে যায়।
এতে সেনা সদস্য রাসেল (৩৬), সেনাবাহিনী গাড়ীর চালক হিরা মিয়া (৩৭), বাস যাত্রী মোস্তফা মিয়া(৪০), আজিজ (৪২), শাহিন মিয়া (২০), আলেয়া (৪৩) সহ অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাস্থলে উপস্থিত বিক্ষুব্ধ জনতার অভিযোগ, মহাসড়কে হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দূর্ঘটনা ঘটে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com