বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বিছমিল্লাহ পরিবহনের বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দক্ষিন বড়চর এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com