শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি

হবিগঞ্জে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য আবু তাহের মিয়া মহলদার

নিজস্ব প্রতিনিধি : কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য স্বীকৃত স্বরূপ হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহলদার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে হবিগঞ্জ পৌর টাউনহলে এক সভায় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্বাক্ষরিত সম্মাননা স্মারক ও সনদ মোঃ আবু তাহের মিয়া মহলদারের হাতে তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরীসহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ যে, মোঃ আবু তাহের মিয়া মহলদার চুনারুঘাট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com