রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

‘নো মাস্ক, নো সার্ভিস’ কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর

তরফ নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ইউরোপের বিভিন্ন দেশে আঘাত হানছে। ফলে দেশে শীতকালীন করোনা কোন দিকে গতি পথ নেয় বা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রমণরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি পালনের কড়া নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযানসহ যেভাবেই হোক এটি নিশ্চিত করতে হবে।
আজ সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে প্রধানমন্ত্রী সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এখন দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি স্বস্তিদায়ক থাকলেও তা নিয়ে সন্তুষ্ট থাকার কারণ নেই। ফলে সবাইকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই কেউ যাতে মাস্ক ছাড়া কোথাও না আসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com