বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মেইন-অ্যারিজোনা জিতে বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

তরফ নিউজ ডেস্ক : সর্বশেষ মেইন এবং অ্যারিজোনা রাজ্যের ফলাফলে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। মেইনের চারটি এবং অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল ভোটে বিজয়ী হয়ে বাইডেন এর এখনো পর্যন্ত সংগ্রহ ২৩৮ ইলেকটোরাল ভোট।

তবে এখনও ২১৩টি ইলেকটোরাল ভোট নিয়েই পড়ে আছেন রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৪ নভেম্বর) সর্বশেষ মেইন ও অ্যারিজোনা রাজ্যের ফলাফল প্রকাশ করা হয়। দু’টিতেই বিজয়ী হন জো বাইডেন। এর পাশাপাশি নেভাদা রাজ্যেও এগিয়ে আছেন জো বাইডেন। তবে পেনসিলভানিয়া এবং জর্জিয়ায় এখনও এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প।

সমীকরণ ঠিকঠাক থাকলে উইসকনসিন এবং মিশিগান রাজ্য জয় করতে পারলে হোয়াইট হাউজের টিকিট পেয়ে যেতে পারেন জো বাইডেন।

এদিকে, ২১৩ ইলেকটোরাল ভোট নিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ। এরই মধ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনকে ‘জাতির সঙ্গে প্রতারণা’ বলে আখ্যায়িত করেছেন তিনি। প্রয়োজনে দেশটির সর্বোচ্চ আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com