রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ভূয়া চিকিৎসকের এক বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতাল থেকে ভূয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

দন্ডপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. মাসুদ করিম। তিনি রংপুর জেলার সদর উপজেলাধীন রাধাভল্বব গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র।

হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানরত ভুয়া ডাক্তারকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার সকল কাগজপত্র পর্যবেক্ষণে ভুয়া চিকিৎসকের সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com