রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সবুজ সিলেটের বার্তা সম্পাদক হিসেবে যোগ দিলেন সাদিকুর রহমান সাকী

সিলেট :: সিলেটের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক সবুজ সিলেট পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাদিকুর রহমান সাকী। তিনি গত ১ সেপ্টেম্বর থেকে এ পদে নিয়োগ পান।

এছাড়াও সাদিকুর রহমান সাকী চ্যানেল আই ও রেডিও টুডের সিলেট প্রতিনিধির দ্বায়িত্ব পালন করছেন। ফ্রিল্যান্স লেখালেখির মাধ্যমে গণমাধ্যমে কাজ শুরু করলেও সাদিকুর রহমান সাকী সিলেটের প্রাচীনতম দৈনিক যুগভেরী দিয়ে সাংবাদিকতায় পা রাখেন।

সাদিকুর রহমান সাকী সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র ও দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি জাতীয় দৈনিক ডেসটিনি ও দৈনিক আমার দেশের ঢাকা অফিসের স্টাফ হিসেবে কাজ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com