রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ডাকাতি রোধে পুলিশের মহড়া

শ্রীমঙ্গল (প্রতিনিধি) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতকে সামনে রেখে চুরি ডাকাতি প্রতিরোধে পুরো উপজেলায় রাতভর বিশেষ মহড়া দিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় বিভিন্ন এলাকার রাত্রিকালীন পাহারাদারদের হাতে শুকনো খাবার তুলে দেয়া হয়েছে। এছাড়াও যেকোনো সমস্যায় মোবাইল ফোনের মাধ্যমে পুলিশের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করার পরামর্শও দেয়া হয়।

জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১ টা থেকে ভোর সাড়ে ৪ টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এর নেতৃত্বে এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক এর সহযোগিতায় উপজেলার ভাড়াউড়া চা বাগান , মৌলভী বাজার রোড, জেডি রোড, সৌরভী পাড়া, বিরাহিমপুর, শ্যামলী আবাসিক এলাকা, ফুলছড়া চা বাগান, কালীঘাট চা বাগান, চকগাও বাজার, শিববাড়ি বাজার, সিন্দুরখান বাজার, হুগলিয়া বাজার, আমরাইল চা বাগান, সাতগাঁও বাজার, মতিগঞ্জ বাজার, হবিগঞ্জ রোড এলাকা, এবং রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয় পুলিশ।

মহড়ায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপ-পরিদর্শক মো. আল আমিন, মো. আলমগীর হোসেন, রোকনুজ্জামান, মুখলেসুর রহমান লস্করসহ থানা পুলিশের একটি টিম।

পুলিশ জানায়, শীতকালে চুরি-ডাকাতি বাড়তে পারে বিধায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজার মহল্লায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে ডাকাত প্রতিরোধ কমিটি এবং মহল্লা ভিত্তিক পাহারার ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com