শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পত্নীতলায় সমবায় দিবস পালিত

মাজেদ আলী, পত্নীতলা (নওগাঁ): “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতœীতলায় উপজেলা সমবায় অধিদপ্তর ও উপজেলাধীন বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীদের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম জাতীয় সমবায় দিবস/২০ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা সভা কক্ষে শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সমবায় অফিসার তসলিম উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য শাহীন চৌধুরী, ফাতিমাজিন্না ঝর্না, আবুল কালাম আজাদ, উপজেলাধীন বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীদের মধ্যে যতিন টপ্প্য, মোখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন, সমবায়ীগণ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com