রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় বাহুবলে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাহুবল অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে ও অফিস সহকারী রফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার। বক্তব্য রাখেন মাওলানা নূরুল আমীন, করাঙ্গী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের আর্থ সামাজিক উন্নয় ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুদা, দারিদ্র ও শোষণ মুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা সমবায় অফিসের অফিস সহকারি আছাদ আলী। এ সময় অফিসের সকল কর্মচারী ও সমবায় সমিতি সমূহের সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৪ সমবায় সমিতির হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com