শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নির্বাচনে আহত ১৮ পুলিশ সদস্যকে এসপির আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হবিগঞ্জে আহত ১৮ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা তার নিজ তহবিল থেকে এ সহায়তা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এসএম বজলুর রহমান, রবিউল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় হবিগঞ্জে ১৮ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে রয়েছেন- ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এসআই, এএসআই, নায়েক ও কনস্টেবল।

এসপি মোহাম্মদ উল্ল্যা জানান, তার ব্যক্তিগত তহবিল থেকে আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com