বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

চুনারুঘাটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ডাকাত ফজর আলী বাটনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফজর আলীর বিরুদ্ধে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় প্রায় ২০টি ডাকাতির মামলায় রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ ফজর আলীর নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফজর আলী বাটন চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ বলেন, ফজর আলী দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃত ফজর আলীর বিরুদ্ধে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর, মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল থানায় প্রায় ২০টি ডাকাতির মামলায় রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিকভাবে দাগী কয়েকজন ডাকাত ও মাদক কারবারিকে এর মধ্যেই গ্রেপ্তার করেছেন । এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com