সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে নারীকে গলা কেটে হত্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সিদ্দিক মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ছিদ্দিক মিয়াকে মাধবপুর থানায় নেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার মীরনগর গ্রামে স্বামীর বাড়ির পাশের একটি খাল থেকে মনোয়ারার মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন জানান, রোববার সকালে স্থানীয় লোকজন খালপাড়ে মনোয়ারার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, মনোয়ারার স্বামী সিদ্দিক মিয়া পুলিশকে জানিয়েছেন, শনিবার দিনগত রাত ১০টায় তিনি স্ত্রীকে ঘরে রেখে মাছ ধরতে গিয়েছিলেন। ফিরে এসে তাকে খুঁজে পাননি। সিদ্দিক মিয়াকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনোয়ারার দুই ছেলে বাড়ির বাইরে। তবে এক সন্তান রাতে বাড়িতেই ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com