বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন আটক

তরফ নিউজ ডেস্ক : অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন। এ নিয়ে সোমবার রাতে উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিন তালুকদারকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।

গত শনিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। সম্প্রতি কালীপূজার একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন ২৫ বছর বয়সী এই যুবক। সেই সঙ্গে অকথ্য ভাষায় সাকিবকে গালাগালি করেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পূজার নিমন্ত্রণে অংশ নেওয়া এবং এক ভক্তের মোবাইল ভাঙার বিষয়ে গতকাল নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com