বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

দেশে করোনায় হঠাৎ মৃত্যু বেড়ে দ্বিগুণ

তরফ নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষায় এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২১২ জনের শরীরে। আগের দিন সোমবার ২১ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ১৩৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে গত মার্চের শুরুর দিকে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২৫৪ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ১ হাজার ৭৪৯ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।
দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com