রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

ছিনতাইকারীদের হামলায় আহত শিক্ষিকা মুন্না চক্রবর্তী ও তার শিশু সন্তান

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে স্কুলে যাবার পথে শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষিকা মুন্না চক্রবর্তী গলার চেইন ছিনতাইয়ের নিয়েছে দুর্বৃত্তরা। এ সময়  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষিকা মুন্না চক্রবর্তী (৩০) ও রিকশা চালক আব্দুল হামিদ (৫০) আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলার মিরপুর-মহাশয়ের বাজার সড়কের ভূগলী নামক স্থানে। ছিনতাইয়ের শিকার শিক্ষিকা মুন্না চক্রবর্তী উপজেলার ভুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

হামলায় আহত রিক্সা চালক আব্দুল হামিদ

জানা যায়, মঙ্গলবার সকালে শিক্ষিকা মুন্না চক্রবর্তী তার কর্মস্থল ভুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে ভুগলী নামক স্থানে পৌঁছলে হঠাৎ মোটরসাইকেল আরোহী দু’যুবক তাদের বহনকারী রিক্সার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় শিক্ষিকা মুন্না চক্রবর্তী ও রিক্সা চালক আব্দুল হামিদ আহত হন।
এ ব্যাপারে শিক্ষিকা মুন্না চক্রবর্তীঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ছিনতাইকারীরা আমার অবুজ শিশুর গলায় চাকু ধরে আমাকে জিম্মি করে গলা থেকে স্বর্ণের চেইন চিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা আমি ও রিকশা চালককে চুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ব্যাপারে যোগাযোগ করলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জমোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com