সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে পাচারের সময় সেগুন কাঠ আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের অলীপুর নামক স্থান থেকে ৬৭ ঘনফুট চোরাই সেগুন কাঠসহ একটি নাম্বার বিহীন মিনি ট্রাক আটক করেছে বনবিভাগ। এ সময় পাচাকারীরা পালিয়ে যায়।

বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সহকারী বন সংরক্ষক কার্যালয় ও শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের বনকর্মী সৈয়দ মোফাজ্জল আলী,নজরুল ইসলাম ও আবু মিয়ার নেতৃত্বে বনবিভাগের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের অলীপুরে অভিযান চালিয়ে চোরাই লক্ষাধীক টাকা মূল্যের সেগুন কাঠ আটক করে।

এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মিনি ট্রাক ও সেগুন কাঠ চুনারুঘাট সহকারী বন সংরক্ষক কার্যালয়ে জব্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com