সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে টমটম স্ট্যান্ড দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ শহরে টমটম স্ট্যান্ড দখল নিয়ে ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রন করতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় টেটাবিদ্ধসহ আহত ২০ জনকে হবিগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডের থানার ওসি মাসুক আলী জানান, হবিগঞ্জ শহরের উমেদ নগর স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় স্থানীয় ওয়ার্ডের কমিশনার প্রার্থী শেখ আব্দুল হান্নান ও জনৈক সাব্বির মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষ নিয়ন্ত্রন করতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে টেটাবিদ্ধসহ ২০জন আহত হয়। আহদের ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com