রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কোপার্নিকাসকে সেন্ট মার্টিনসের মানচিত্র সংশোধনের অনুরোধ

তরফ নিউজ ডেস্ক : সেন্ট মার্টিনসকে মিয়ানমারের অংশ দেখিয়ে যে ভুল মানচিত্র প্রকাশ করা হয়েছে, তা সংশোধনের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠান কোপার্নিকাসকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বেলজিয়ামভিত্তিক এ প্রতিষ্ঠানটিই ওই মানচিত্র প্রকাশ করেছিল।

অন্যদিকে সেই মানচিত্র সরকারি ওয়েব সাইটে প্রকাশ এবং আনুষাঙ্গিক বিষয়ে মিয়ানমারের কাছেও এ নিয়ে জানতে চাওয়া হয়েছে।

তবে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানচিত্রের ওই ভুল যেহেতু তারা করেনি, তাই এ বিষয়ে তাদের খুব বেশি করণীয় নেই। সরকারি ওয়েব সাইট থেকে ওই মানচিত্র তারা সরিয়ে নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের সেন্ট মার্টিনস মিয়ানমারের অংশ দেখিয়ে মানচিত্র প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠান কোপানির্কাস। বিষয়টি বাংলাদেশের জন্য অস্বস্তি সৃষ্টি করে। কারণ দ্বীপটি কখনোই মিয়ানমারের অংশ ছিল না বা এ দ্বীপ নিয়ে দেশটির সঙ্গে কোনো বিরোধও নেই। তাই এ নিয়ে নড়ে চড়ে বসে বাংলাদেশ।

গত সপ্তাহে ইউরোপের এই প্রতিষ্ঠানকে বাংলাদেশ জানায়, সেন্ট মার্টিনস দ্বীপ মিয়ানমারের নয়, বাংলাদেশের। একইসঙ্গে মানচিত্রে সংশোধনের অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “সেন্ট মার্টিনস দ্বীপের মানচিত্র ভুলভাবে উপস্থাপন করায় আমরা কোপানির্কাসের সঙ্গে যোগাযোগ করেছি। তাদেরকে ভুল সংশোধন করতে অনুরোধ করেছি। ”

সূত্র জানায়, প্রায় দুই বছর ধরে বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপ নিজেদের অংশ দেখিয়ে উপস্থাপন করে আসছে মিয়ানমার। এ নিয়ে ঢাকা-নেপিদোর মধ্যে টানাপোড়েনও তৈরি হয়েছে। ব্রিটিশ আমল থেকেই সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের ভূখণ্ডে ছিলো। এই দ্বীপটি কখনো কোনোদিনই মিয়ানমারের মধ্যে ছিলো না। তবে দুই বছর আগে মিয়ানমার প্রথমবারের মতো মানচিত্রে তাদের দেশের ভূখণ্ডের মধ্যে দেখায়। এ নিয়ে ২০১৮ সালের ৬ অক্টোবর মিয়ানমারের তৎকালীন ঢাকার রাষ্ট্রদূত লু উইনকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে কঠোরভাবে বলে দেওয়া হয়, মিয়ানমারের মানচিত্র থেকে যেন সেন্ট মার্টিনস দ্বীপকে সরিয়ে ফেলা হয়। সে সময় মিয়ানমারের তিনটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপকে সে দেশের মানচিত্রের মধ্যে দেখানো হয়েছিলো।

সেন্ট মার্টিনস দ্বীপের মানচিত্রের মিথ্যা তথ্য উপস্থাপন নিয়ে দ্বিতীয় দফায় ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউকে আবারো তলব করা হয়। সে সময়ও মিয়ানমারকে ওয়েবসাইট থেকে মিথ্যা তথ্য সরিয়ে ফেলতে বলা হয়। সে অনুযায়ী মিয়ানমার তাদের সরকারি ওয়েবসাইট থেকে ওই মানচিত্র সরিয়ে ফেলে।

কিন্তু কোপার্নিকাস এখনও ওই ভুল তথ্য সংশোধন করেনি। বেলজিয়ামভিত্তিক এই প্রতিষ্ঠানের শ্লোগান ‘ইউরোপের চোখে বিশ্ব দেখা’। ইউরোপের জনসাধারণের কাছে এই প্রতিষ্ঠানটির প্রভাব রয়েছে। সে কারণে তাদের মানচিত্র সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে বারবার সেন্ট মার্টিনসকে মানচিত্রে মিয়ানমারের ভূখণ্ডের মধ্যে দেখানোয় দেশটির কোনো দূরভিসন্ধি রয়েছে কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশব্যাপী এ নিয়ে বিতর্কও আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com