বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

হবিগঞ্জে নারী ছিনতাইকারী আটক

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে এক নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১১টায় হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহিম মিয়ার স্ত্রী সরলা আক্তার দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরে চুরি- ছিনতাইয়ের কাজ করে আসছে। উল্লেখিত সময়ে সে সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডের জনৈক রোগীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ওই রোগী চিৎকার দিলে অন্যান্য রোগীর স্বজনরা তাকে আটক করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই আবু নাঈম তাকে থানায় নিয়ে যান।

এসআই আবু নাঈম জানান, জিজ্ঞাসাবাদে সে আরও অনেক মোবাইল ফোন ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com