রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হলমার্কের ৩৮৩৪ শতক জমির মালিক এখন সোনালী ব্যাংক

তরফ নিউজ ডেস্ক: হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখলের মালিক এখন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ঢাকার অর্থ-ঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোনালী ব্যাংককে হলমার্ক ফ্যাশনের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখল বিষয়ে সদনপত্র প্রদান করেন।

এ তথ্য নিশ্চিত করে সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, হলমার্ক এমডি ও চেয়ারম্যান সোনলী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তারা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্কের তিন হাজার ৮৩৪ শতক জমি ক্রোক করার আবেদন করি। আজ আদালত হলমার্কের জমির ভোগ ও দখলের মালিকানার সদন সোনালী ব্যাংককে প্রদান করেন।

উল্লেখ্য, হলমার্ক ফ্যাশনের এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এই জমি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। এরপর তারা সম্পত্তি বন্ধক দেননি। এই ঋণের পরিমাণ সুদসহ দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। এই ঋণের টাকার জন্য সোনালী ব্যাংক ২০১৮ সালে একটি মামলা দায়ের করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com