রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে ফুটবল টুর্ণামেন্ট : ফয়জাবাদকে হারিয়ে রামপুর ফাইনালে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল ১৫ গ্রাম কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে ফয়জাবাদ বাদাম টিলা স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে রামপুর স্পোটিং ক্লাব ফাইনালে উঠেছে। রবিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের মৌড়িস্থ আকড়া মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে রামপুর দলের পক্ষে জয়সূচক গোলটি করেন জিল্লুর রহমান। খেলা পরিচালনা করেন বাফুফের তালিকাভূক্ত রেফারি আব্দুল মতিন।

খেলার শুরুতে বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী মাঠে উপস্থিত হয়ে খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আখনজি, দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম, আজিজুর হক সানু, আওয়ামীলীগ নেতা নবীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মহসিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল চৌধুরী, রাজিব আহমেদ, সানি চৌধুরী, জীবন চৌধুরী, এলাইছ মিয়া মেম্বার, সাবেক মেম্বার লেবু মিয়া, হারুন আল রশিদ, সালেহ আহমেদ আবিদ, সাদেকুর রহমান চৌধুরী সুজন, সাদিকুর রহমান ছাবু, তফাজ্জুল হোসেন, তাজুল ইসলাম, মহিদ মিয়া প্রমুখ।

খেলায় ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তুহিন মিয়া ও আলমগীর হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com